মিঠামইনে ১২০ জন দরিদ্র রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ ডিসেম্বর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনে ১২০ জন দরিদ্র রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটিতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা।

এ সময় ডিএসকে’র কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, ডিএসকে’র সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)মো রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ১০ জন চক্ষু ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। নিজের এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে হাওরপাড়ের দরিদ্র রোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং ডিএসকে’র প্রতি তারা কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মিঠামইন উপজেলার ঢাকী এবং বৈরাটি এই দুটি ইউনিয়নে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করে আসছে। এর আগে ৮০ জন চক্ষু ছানি রোগীকে সংস্থাটি বিনামূল্যে ছানি অপারেশন করানোর মাধ্যমে তাদের স্বাভাবিক দৃষ্টি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০