মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৫ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাঁদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে করে মনির হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটিকে জখমসহ চালককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে।

​অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চালককে আটক করা হয়েছে এবং পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০