ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের রাজমিস্ত্রি রকি মিয়া (২৬)। মরণব্যাধি এই রোগের চিকিৎসাব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। রকির চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তাঁর স্বজনেরা।
রকি মিয়া মিরেরগাঁও গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। চার সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। রাজমিস্ত্রির কাজ করে টেনেটুনে চলত তাঁদের সংসার। কিন্তু হুট করেই ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ঢলে পড়েন তিনি। বর্তমানে অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছেন না।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রকিকে জরুরি ভিত্তিতে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাঁর প্রথম কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। পরবর্তী কেমোথেরাপির জন্য আগামী সপ্তাহে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। তবে অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
নিজের চিকিৎসার আকুতি জানিয়ে রকি মিয়া বলেন, “চিকিৎসা করানোর মতো টাকা এখন আর পরিবারের কাছে নেই। অর্থের অভাবে যেন আমার চিকিৎসা থেমে না যায়। সমাজের সামর্থ্যবান মানুষেরা একটু বাড়িয়ে দিলে আমি হয়তো আবার সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।”
রকিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিত্তবানদের সহায়তার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
মোবাইল: ০১৭৬২-০৩৩১৩৬ (রকি মিয়া)
ঠিকানা: গ্রাম: মিরেরগাঁও, পোস্ট ও ইউনিয়ন: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
মন্তব্য করুন