"পছন্দের প্রার্থীকে ভোট দিন—৭১-এর পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীদের নয়" - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“পছন্দের প্রার্থীকে ভোট দিন—৭১-এর পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীদের নয়”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব সাদেক আহমেদ খান বলেছেন, সামনে নির্বাচন। সবাই ভোট কেন্দ্রে যাবেন। ৩ টার্ম ভোট দিতে পারি নাই। সবাইকে বলবেন ভোট দেয়া নাগরিক কর্তব্য। শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভোট দিবেন না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আর যারা এখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। ওদেরকে আমরা চিনি। যাকে পছন্দ হয় ভোট দিন একমাত্র ৭১ এর পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমাণ্ড আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে ছেলেগুলো জীবন দিলো ওরা কিন্তু অস্ত্র ছাড়াই বুক চিতিয়ে দিয়েছে। আমরা কিন্তু অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছি। শত শত ছেলে জীবন দিয়েছে। শুধু ওরা না জুলাই যোদ্ধার ভাতা পায় ৭৩ হাজার। ওদের ৭৫% হকার, শ্রমিক, কৃষক। ছাত্র না। মাত্র ২৩% ছাত্র। বাকিরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এটাই হলো প্রমাণ যে সব শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলো বলেই আমরা একটা অপশাসন থেকে মুক্তি পেলাম। যেখানে আমার আপনার কথা বলার অধিকার ছিলো না। গুম খুন নির্যাতন ছিলো নিত্যনৈমিত্তিক ব্যাপার। শত শত ছেলে গুম হয়েছে। হাজার হাজার পিতামাতার বুক খালি করেছে এই হাসিনা। যার কারণে আল্লার বিধান সে বিতাড়িত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা তারা আওয়ামী লীগ করতে পারেন এটা দোষের কাজ না। আওয়ামী লীগ করে যদি অপরাধ না করে থাকেন, মানুষের ওপর নির্যাতন না করে থাকেন, ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যদি মুক্তিযোদ্ধা তালিকায় না ঢুকিয়ে থাকেন। বুক ফুলিয়ে আসেন আমরা একসাথে কাজ করি।

সাদেক আহমেদ খান বলেন, শেখ মুজিবকে ভালোবাসা অন্যায় না। যেমন অন্যায় না জিয়াউর রহমান বীর উত্তমকে ভালোবাসা। আমরা এই দুই মহান নেতাকে নিয়ে বিপদে পড়তে চাই না। উনারা চলে গেছেন আর কোনো দিন আসবে না। কেন এই দুইজনকে নিয়ে রাজনৈতিক মতলবের কারণে বিতর্ক করেন। জিয়াউর রহমান মারা গেছে একটা পয়সা ছিলো না ব্যাগে। একজন সৎ মানুষ জীবনে শেখ মুজিবকে নিয়ে একটা কথাও বলে নাই। শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিলেন জিয়াউর রহমানকে নিয়েও একটা কথা বলে নাই।

বীর মুক্তিযোদ্ধা বলেন, জিয়াউর রহমানের ঘোষণার কারণেই তখন দেশের ৫টা ক্যান্টনমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যরা বিদ্রোহ করে যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধারা সত্য কথাটা বলেন। কোমড়টা সোজা করে দাঁড়ান। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমি বিশ্বাস করি আপনাদের সম্মান আমরা পুনরুদ্ধার করতে পারবো।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমাণ্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম জানু। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমাণ্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০