নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব উপজেলার আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

​মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। তিনি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ, সুন্নাহ ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে নাতে রাসুল ﷺ পরিবেশন করেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী।

​মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফীর পরিচালনায় এতে স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মানুষের মাঝে নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

​মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম ও এলাকাবাসী যৌথভাবে এ মাহফিলের আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০