প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে সচিবালয়ে যান। সেখানে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন