জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ মে ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামিহা তাবাসসুম। সে উপজেলার নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

​গতকাল বৃহস্পতিবার (২১ মে) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। এর আগে সামিহা ইউনিয়ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিলো।

​সামিহা তাবাসসুমের বাবা গাজী মহিবুর রহমান এবং মা নূরুন্নাহার। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা।

​সঙ্গীতে সামিহার প্রতিভা এটাই প্রথম নয়; এর আগেও সে বিভিন্ন প্রতিযোগিতায় তার মেধার স্বাক্ষর রেখেছে। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২০২৪ সালের দেশব্যাপী প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতে প্রথম এবং গণজাগরণের গানে তৃতীয় স্থান অর্জন করেছিলো।

​এছাড়া সে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আঞ্চলিক পর্যায়ে লোকসংগীত ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে লড়াই করে। পাশাপাশি ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতাতেও লোকসংগীত ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০