কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়া নিয়েই পালালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়া নিয়েই পালালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া নিয়েই পুলিশের কাছ থেকে পালিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর রেনু মিয়াকে হাতকড়া পরানো হয়েছিল। তাঁকে নিয়ে পুলিশ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আশপাশে লোকজন জড়ো হন। এর মধ্যেই পুলিশের নজর এড়িয়ে তিনি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

পালিয়ে যাওয়া রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুলিয়ারচর থানায় করা একটি মামলায় রেনু মিয়াকে আসামি করা হয়। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর হাতে হাতকড়া লাগানো হয়।

রেনু মিয়াকে গ্রেপ্তারের খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। পুলিশ বলছে, এ সময় কোনো হট্টগোল বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে লোকজনের উপস্থিতির মধ্যেই একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া পুলিশের কাছ থেকে পালিয়ে যান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০