কটিয়াদীতে রক্তাক্ত বন্ধুকে উদ্ধারের পর মিলল ইমামের ঝুলন্ত মরদেহ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে রক্তাক্ত বন্ধুকে উদ্ধারের পর মিলল ইমামের ঝুলন্ত মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ​গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে ইমামের বন্ধু সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

পরে তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

​নিহত শামীম (২৫) ওই মসজিদের ইমাম ছিলেন। তিনি চর-ঝাকালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় ফেকামারা আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত যুবক সোহান (২৪) একই গ্রামের মৃত ছইদু মিয়ার ছেলে।

​স্থানীয়রা জানান, শামীম ও সোহান দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। দুজনই অবিবাহিত। সোহানের বাড়ি মসজিদসংলগ্ন হওয়ায় মাঝেমধ্যে তাঁরা ইমামের কক্ষে একসঙ্গে রাতযাপন করতেন। ঘটনার রাতে ওই কক্ষ থেকে চিৎকারের শব্দ পান স্থানীয়রা। পরে কক্ষের সামনে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁরা।

স্থানীয়রা জানান, সোহানের গলা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। ওই সময় স্থানীয় ব্যক্তিদের কাছে সোহান দাবি করেন, শামীম আমাকে মারছে। তবে তখন শামীম বিষয়টি অস্বীকার করেন।

​এদিকে খবর পেয়ে শামীমের বাবা ফরিদ মিয়া ওই কক্ষে গিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

​আহত সোহানের চাচি স্বপ্না বলেন, শব্দ শুনে গিয়ে আমরা সোহানকে রক্তাক্ত পাই। শামীম আঘাত করেছে বলে সে জানিয়েছে। তবে তাঁদের দুজনের মধ্যে আগে কখনোই কোনো মনোমালিন্য দেখি নাই।

​অন্যদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। শামীমের বাবা ফরিদ মিয়া ও চাচা আবু তাহের বলেন, শামীম নম্র স্বভাবের ছেলে, কারও সঙ্গে কখনো ঝগড়া করেনি। সে নিজে থেকে আত্মহত্যা করতে পারে না। এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।

​কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সুরতহাল ও আলামত দেখে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন আহত সোহানের জবানবন্দি নেওয়া সম্ভব হলে ঘটনার মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০