ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে সড়কে সড়কে নেতাকর্মীদের মানববন্ধন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ নভেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে সড়কে সড়কে নেতাকর্মীদের মানববন্ধন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। এবার এই আসনের দুই উপজেলা বাজিতপুর ও নিকলীর সড়কে সড়কে হাতে হাত রেখে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আড়াই ঘন্টা সড়কে অবস্থান করে ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। বাদ যাননি নারী কর্মীরাও। তারাও পাশাপাশি দাঁড়িয়ে ইকবালকে মনোনয়ন দেওয়ার পক্ষে আওয়াজ তুলেন।

বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্ট ছিলো ‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, ‘এই আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি স্লোগানে মুখরিত। বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এই মানববন্ধন কর্মসূচিটি ছিলো শনিবার জেলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা।

কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে এখনো দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়নি। ফলে এই ‍দুই আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে আলোচনা-কৌতূহলের অন্ত নেই। এর মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে এই আসনে দলটির হাল ধরে রেখেছেন তিনি। স্বভাবতই আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ইকবালের পক্ষে সরব দলীয় নেতাকর্মীরা।

শনিবারের মানববন্ধন কর্মসূচিতে বাজিতপুর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুব বিষয়ক সম্পাদক রাফিদ রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য ইফতিখার হায়দার ইফতি প্রমুখসহ অঙ্গসংগঠনের নেতারা। অন্যদিকে নিকলীর অংশে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলার বিএনপি’র নেতা-কর্মীদের সুখে-দুঃখে সাথে ছিলেন এবং রয়েছেন। কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপি’র সবচেয়ে উর্বর আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। এই আসনটি বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত। এ আসনে বিএনপি’র প্রাণপুরুষ শেখ মজিবুর রহমান ইকবাল। এ আসনের জনগণ বিএনপি’র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না তৃণমূলসহ নেতাকর্মীরা। তাই অবিলম্বে এ আসনে দলীয় প্রার্থী হিসেব শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার জন্য নেতাকর্মীরা বিএনপি’র হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০