হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্র ইমনের মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৭ মার্চ ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্র ইমনের মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৪ টার দিকে উপজেলার শেষ সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ভৈরব থানা ফাঁড়ির নৌ পুলিশ।

নিহত তরিকুল ইসলাম হোসেনপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ঢেকিয়া মীর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীর এর ছেলে ও স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নীচে লাশটি ভাসছিল। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়।

বিষয়টি সম্পর্কে পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকাল থেকে আমরা লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করি।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) রাত ১১ টার পর থেকে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশের সন্ধান মিলে। পরে সেখানে গিয়ে ওই লাশটি নিখোঁজ হওয়া ইমনের বলে নিশ্চিত করেন তার চাচা মো. দুলাল মিয়া।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মো. কামরুল হাসান জানান, নিহতের লাশের সুরতহাল দেখা যায়, কন্ঠ নালী ও মাথার পিছনে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও হাত সহ শরীরের বিভিন্ন বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হয় এটা একটা নিশ্চিত হত্যাকান্ড। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০