সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে আলোচনা সভা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে আলোচনা সভা

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, কিশোরগঞ্জের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. এস.কে.এম নাজমুল হাসান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা. মোঃ একরাম আহসান,
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মোঃ এরশাদ আহসান, ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আতিকুল সারোয়ার।

এতে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহবায়ক অধ্যাপক ডা. মো. মজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মীর নুর উস সাদ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউর রহমান।

আলোচনা সভায় ড্যাবের নেতৃবৃন্দ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিসের আশপাশে জমে থাকা ময়লা ও পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০