শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্র মন্ত্রণালয় - sotyeralo
আয়না ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি।

রোববার (২৫ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণ প্রচার করা হয়েছে, যা উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে হস্তান্তর না করে বরং এমন কর্মকাণ্ডের সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ।

সরকার জানিয়েছে, নির্বাচন ঘিরে যেকোনো সহিংসতা ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০