প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি লঙ্ঘন করেছেন তাঁর ভাষণের মাধ্যমে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে এ প্রতিক্রিয়া জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জাতিকে জানান। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

এ বিষয়ে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের’ মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।

এ ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা।

সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০