পানির নিচে ১৩ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত হাওরের ৫০ হাজার কৃষক - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৪ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানির নিচে ১৩ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত হাওরের ৫০ হাজার কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টির থাবায় কৃষকের স্বপ্ন এখন পানির নিচে। গত কয়েক দিনের ব্যবধানে জেলার ১৩ হাজার হেক্টর জমির বোরো ধান পুরোপুরি নিমজ্জিত হয়েছে, যা এখন পর্যন্ত এই মৌসুমের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির চিত্র। একদিকে বাড়ছে নদ-নদীর পানি, অন্যদিকে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট; সব মিলিয়ে চার দফার প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫০ হাজার কৃষকের চোখে এখন কেবলই অন্ধকার। একরের পর একর পাকা ধান চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশাহারা হাওরবাসী এখন নিঃস্ব হওয়ার পথে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি পানি বেড়েছে কালনী নদীর অষ্টগ্রাম পয়েন্টে ১৮ সেন্টিমিটার। এ ছাড়া ধনু-বৌলাই নদীর ইটনা পয়েন্টে ১০ সেন্টিমিটার এবং মগড়া নদীর চামড়াঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে মেঘনা নদীর ভৈরব বাজার পয়েন্টে পানি কিছুটা কমেছে।

​নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, “নদ-নদীর পানি বাড়লেও তা এখনো বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

কৃষি বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত হাওরাঞ্চলের মোট ১৩ হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে নিমজ্জিত। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইটনার হাওরে, যেখানে সাড়ে ৩ হাজার হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। হাওরে এখনো ৩৯% ধান কর্তন বাকি। জেলায় মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক ৫০ হাজার। এর আগে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় ২,৪৬১ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন এই বিপর্যয়সহ কৃষকেরা এবার চার দফায় বড় ধরনের ক্ষতির মুখে পড়লেন।

টানা বৃষ্টির কারণে গত এক সপ্তাহের ব্যবধানে হাওরাঞ্চলে কৃষিশ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। আগে যেখানে মজুরি ছিল ৮০০ থেকে ১,০০০ টাকা, এখন ২,০০০ টাকা দৈনিক মজুরিতেও শ্রমিক মিলছে না।

​অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে অনেক জমিতে ধান কাটার যন্ত্র (হারভেস্টার) নামানো যাচ্ছে না। যেসব এলাকায় পানি কম থাকায় যন্ত্র ব্যবহার করা যাচ্ছে, সেখানেও সুযোগ বুঝে ভাড়া বাড়ানো হয়েছে কয়েক গুণ। প্রতি একরে যেখানে ভাড়া হওয়ার কথা ৬ থেকে ৭ হাজার টাকা, সেখানে কৃষকদের গুনতে হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা।

সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে হৃদয়বিদারক দৃশ্য। কেবল খেতের পাকা ধানই নয়, ধানের খলাতেও (মাড়াইয়ের স্থান) এখন হাঁটু থেকে কোমরসমান পানি। মাড়াই করা শুকানো ধান পচে যাচ্ছে, ভেসে গেছে গবাদি পশুর প্রধান খাদ্য খড়। এদিকে সোমবার (৪ মে) ১১টা পর্যন্ত বৃষ্টি থাকলেও পরে রোদের দেখা মিলে। দুপুরের পর থেকে মাড়াই করা ধান শুকাতে দেন কৃষকেরা।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাদিকুর রহমান বলেন, “জেলায় আনুমানিক ৫০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে ইটনা ও অষ্টগ্রামের অবস্থা সবচেয়ে শোচনীয়। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে তালিকা তৈরির কাজ শুরু করেছি। কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যেন এই তালিকা থেকে বাদ না পড়েন, আমরা তা গুরুত্ব দিয়ে নিশ্চিত করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০