বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে যে, জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লক্ষ্য করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। এই চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ফোন করে নির্বাচনকালীন সম্মানী দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে।
কমিশন জানায়, প্রতারকরা প্রধানত ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর থেকে ফোন কল করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইন অনুযায়ী সম্মানী প্রদান করা হবে।
তাই কোনো ব্যক্তি বা সংস্থার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। কমিশন সতর্ক করেছে যে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই ধরনের ফোন কলের প্রলোভনে পড়বেন না এবং প্রতারক চক্রের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করবেন না।
মন্তব্য করুন