কিশোরগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১৪১ জন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৮ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১৪১ জন

‘আপনার চোখকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ১৪১ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী উদ্যোগ কেন্দ্র’ (নউক)-এর আঞ্চলিক কার্যালয়ে এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

​আয়োজকেরা জানান, ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ১৪১ জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ছানি পড়া ১৫ জন জটিল রোগীকে চিহ্নিত করে ‘অরবিস ইন্টারন্যাশনাল’-এর আর্থিক সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

​এদিকে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও নারী উদ্যোগ কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

​কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মাহবুবা খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম।

​নারী উদ্যোগ কেন্দ্রের রিজিওনাল কোঅর্ডিনেটর এ এফ এম আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রম তুলে ধরে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেড অব আই কেয়ার এ কে এম ফিরোজ আলম সাইফুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে নউক-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর লিডিয়া ইয়াসমিন সংস্থার মাধ্যমে বিনামূল্যে চক্ষু অপারেশন কার্যক্রমের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন।

​চক্ষু ক্যাম্প ও আলোচনা সভার পাশাপাশি চোখের যত্ন ও চিকিৎসায় সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দিনব্যাপী নানা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ‘আন্ধেরি হিলফে’-এর সহযোগিতায় একটি ভ্রাম্যমাণ লোকসংগীত প্রচারণাগাড়ি শহরের প্রধান প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে বাউল ও লোকজ গানের মাধ্যমে পথচারী ও সাধারণ মানুষকে চোখের প্রতি যত্নবান হওয়ার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০