নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান মীর। গত কয়েক মাস ধরেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজরে এসেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে যুক্ত থাকায় হাসান মীরের একটি শক্ত জনভিত্তি তৈরি হয়েছে। দলীয় প্রভাবের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
নিজের প্রার্থিতার বিষয়ে মোহাম্মদ হাসান মীর বলেন, “আমি ক্ষমতার মোহে নয়, বরং আপনাদের সেবা করার সুযোগ চাই। আমার মূল লক্ষ্য হচ্ছে গোলাকান্দাইল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের সমর্থনই আমার মূল শক্তি।”
এদিকে, হাসান মীরের প্রার্থিতা ঘোষণা ও সক্রিয় অবস্থানের কারণে এলাকার চায়ের দোকানে ও মোড়ে মোড়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে হাসান মীর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।
নির্বাচনী বৈতরণী পার হতে তিনি বর্তমানে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।