আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে এবং সব টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে তা সম্প্রচার করার অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী এই ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন।

গতকাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ দুপুরে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।