সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে জটিলতার মধ্যেই জাতীয় সংসদে শপথ নিচ্ছেন জামায়াতে ইসলামী–র সংসদ সদস্যরা। তাঁদের সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করছেন।

তবে এ বিষয়ে এনসিপি–র অবস্থান এখনো স্পষ্ট নয়। দলটি শপথ গ্রহণে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, সংবিধান সংস্কার পরিষদের কাঠামো ও এখতিয়ার নিয়ে স্পষ্টতা না থাকায় শপথ গ্রহণের বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর মধ্যেই একাধিক দলের সংসদ সদস্য শপথ নেওয়ায় সংসদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।

পরবর্তী সময়ে এনসিপির সিদ্ধান্ত জানানো হলে সংসদের শক্তির সমীকরণ ও রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।