ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবে।

শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে অন্যতম চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। অন্যান্য আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে। সরকার এই আমন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নতুন সরকারের স্বীকৃতি ও কৌশলগত সম্পর্ক দৃঢ় করার পরিকল্পনা করছে।