বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল’-এর কিশোরগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি গত ১৮ অক্টোবর এই নতুন আংশিক কমিটির অনুমোদন দেয়।

​নতুন এই কমিটিতে অধ্যাপক নাজমুল আলমকে সভাপতি এবং আইনজীবী মো. আব্দুল্লাহ আল বোখারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আলহাজ্ব আহম্মদ ফারুক খোকন জেলা কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।

​কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম রাসেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন।

​কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মাসুদ রানা ভূঁইয়া এবং অধ্যাপক মো. বদিউজ্জামান। সহ-সভাপতি পদে রয়েছেন আইনজীবী মো. জামাল উদ্দিন খান মার্শাল, আইনজীবী নাদিরা সুলতানা সুমা এবং ব্যবসায়ী খন্দকার মঈনুল আলম।

এতে​ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আইনজীবী মীর সাখাওয়াত হুসাইনকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন অধ্যাপক মো. আবু লায়েস ভূঁইয়া, আইনজীবী মো. শাহ আলম এবং আইনজীবী মো. মোজাম্মেল হক।

​এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইনজীবী আসাদুল হক আতিক। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইনজীবী শাহরিয়ার ওয়াহিদ ইভান, অধ্যাপক মো. মাসুদ রানা এবং অধ্যাপক হাবিবুর রহমান।

​দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী মো. সারোয়ার আলম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক প্রশিক্ষক মো. মাহবুবুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সিনিয়র শিক্ষক মো. হারুনর রশীদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী তারেকুর রহমান।

​অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহাদাত হোসেন মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. মনিরুল আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ফারুক মিয়া, পেশাজীবী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হক সানী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইনজীবী মো. ওবাইদুর রশীদ রিপন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আইনজীবী আজিজুল হক আজিম।

​এছাড়া শিক্ষক, আইনজীবী ও প্রকৌশলীসহ জেলার বিশিষ্ট পেশাজীবীদের মধ্য থেকে ১১ জনকে কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​কমিটি অনুমোদনের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে কিশোরগঞ্জ জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।