কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬–এর সহ-সাধারণ সম্পাদক পদে মো. শফিউজ্জামান মিঠুন বিজয়ী হয়েছেন। মোমবাতি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৭ ভোট।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশনার এডভোকেট আমিনুল ইসলাম (রতন) স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, সহ-সাধারণ সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মই প্রতীক নিয়ে ৪৯৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো. এমদাদুল হক স্বপন। ৩৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. মিনহাজ উদ্দিন শাহীন। এছাড়া গোলাপ ফুল প্রতীক নিয়ে হযরত আলী তাসরিফ পেয়েছেন ৫০ ভোট।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে চূড়ান্ত ফলাফল বিবরণীতে স্বাক্ষর গ্রহণ করা হয়।