কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তার জাহাঙ্গীর কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল নীলগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে ‎কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।