বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থাকে (বিএফআইইউ) অবহিত করে এনসিএ। জব্দ অর্থ ফেরত আনতে বিএফআইইউকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলে এনসিএ। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে না পারায় জব্দ অর্থ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। জব্দ রাখার চার সপ্তাহের আইনি বাধ্যবাধকতা পেরিয়ে যাওয়ায় ওই অর্থ লন্ডন থেকে কৌশলে দুবাইয়ে সরিয়ে নেয়া হয়েছে।

মানবজমিন-এর হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সময়মতো কার্যকর পদক্ষেপের ঘাটতিতেই বিপুল এই অর্থ উদ্ধারের সুযোগটি হাতছাড়া হয়েছে।

সূত্র- মানবজমিন।