কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার শ্রীমন্তপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর এলাকার সালামের ছেলে সাগর (১৯) এবং শিমুলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ওয়াসিম (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর: ২৮(০৯)২৬।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার সাগর ও ওয়াসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।